অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কি? এখনই চেক করুন আপনার স্ট্যাটাস!

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের বকেয়া কিস্তির টাকা আগামীকাল, আবেদনের স্থিতি যাচাইয়ের সহজ উপায়

কলকাতা: রাজ্যের ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের প্রথম কিস্তির টাকা যারা জুন মাসে পাননি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীকাল ১ জুলাই টাকা জমা হওয়ার কথা রয়েছে। রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী, প্রায় ১ কোটিরও বেশি উপভোক্তা এই প্রকল্পের আওতাভুক্ত। প্রথম দফায় ৫০ লক্ষেরও বেশি মহিলা ৩০০০ টাকা করে পেয়েছেন এবং সেই ধারাবাহিকতায় অনলাইনে আবেদনকারীদের বড় অংশই জুলাই মাসে এই অর্থ পাবেন বলে জানানো হয়েছে। এই প্রকল্পের বিষয়ে আগামীকাল দুপুর ১২টায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে।

উপভোক্তারা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে তাঁদের আবেদনের বর্তমান স্থিতি যাচাই করতে পারবেন। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল রেজিস্ট্রির ওয়েবসাইট (https://socialregistry.wb.gov.in) ভিজিট করতে হবে। সেখানে নিজের জেলা নির্বাচন করে আবেদনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে ওটিপি (OTP)-এর মাধ্যমে লগইন করতে হবে। এর ফলে আবেদেনর স্থিতিতে ‘Approved’, ‘Verified’, ‘Payment Processed’ বা ‘Pending Verification’—এই চারটির মধ্যে কোনটি দেখাচ্ছে, তা জানা সম্ভব হবে। এছাড়া অনলাইন আবেদনকারীরা ওয়েবসাইট থেকে সরাসরি নিজেদের আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *