ইরান-আমেরিকার ভয়াবহ সংঘাত, কুয়েত ও বাহরিনে মিসাইল হামলায় কাঁপছে মার্কিন ঘাঁটি!

পশ্চিম এশিয়ায় নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রবিবার ভোরে কুয়েত ও বাহরিনে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) দাবি, শুক্রবার ও শনিবার ইরান যুদ্ধবিরতির শর্ত ভেঙে সিঙ্গাপুর ও পানামার পতাকাবাহী দুটি তেলবাহী জাহাজে ড্রোন হামলা চালালে পাল্টা প্রতিক্রিয়ায় শনিবার রাতে ইরানের সিরিক শহরে হামলা চালায় আমেরিকা। এই হামলায় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমসহ একাধিক সামরিক পরিকাঠামো ধ্বংস হয়েছে বলে ইরানের সংবাদমাধ্যম IRIB জানিয়েছে।

আমেরিকার হামলার পরপরই ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম আল-ফিকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দীর্ঘ সংঘাতের হুঁশিয়ারি দেন। এরপরই ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) কুয়েত ও বাহরিনে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালায়। বাহরিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, তাদের আকাশসীমায় ইরানের কয়েকটি ড্রোন প্রবেশ করেছিল। কুয়েতের সেনাবাহিনী দাবি করেছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুপক্ষের মিসাইল ও ড্রোন প্রতিহত করেছে। তবে এই হামলার বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *