ব্রিটেনে জন্মদিনের পার্টিতে গিয়েই রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার!

ব্রিটেনের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র, তেলঙ্গনার ২৫ বছর বয়সী শ্রীনাথ রেড্ডি সাভুসানির রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ২২ জুন রাতে এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানেই রাত কাটান তিনি। পরদিন সকালে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেওয়া একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ শ্রীনাথের পরিবার। আর্থিকভাবে অসচ্ছল পরিবারটির পক্ষে মৃতদেহ দেশে ফেরানোর খরচ জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ব্রিটেনের প্রবাসী তেলেগু সম্প্রদায় ‘গোফান্ডমি’ প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি, দ্রুত মৃতদেহ দেশে ফেরানো ও মৃত্যুর সঠিক তদন্তের জন্য শোকসন্তপ্ত পরিবারটি কেন্দ্র ও তেলঙ্গনা সরকারের কাছে আবেদন জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *