সীমান্তে তরুণীকে হেনস্থা ও টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার!

ভারত-বাংলাদেশ সীমান্তে শ্লীলতাহানি ও টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ারসহ দুই

উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে এক তরুণীকে শ্লীলতাহানি ও ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক সিভিক ভলান্টিয়ার এবং এক ভিলেজ পুলিশকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। নিগৃহীতা তরুণী ও তাঁর বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের আটক করে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা তরুণীকে সীমান্তে আটক করে ভয় দেখিয়ে ৪৬ হাজার টাকা হাতিয়ে নেয় এবং একই সঙ্গে তাঁর শ্লীলতাহানি করে। এই ঘটনার পর অভিযুক্তদের চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে, এই ঘটনার পাশাপাশি অন্য একটি দিক থেকেও তদন্ত শুরু করেছে পুলিশ। কর্ণাটক থেকে আসা ওই তরুণী ও তাঁর বাবা কোনো বৈধ নথিপত্র ছাড়াই কীভাবে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পৌঁছালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁরা কেন ওই এলাকায় এসেছিলেন এবং তাঁদের গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চালাচ্ছেন পুলিশ কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *