পাটুলির রাস্তায় হেনস্থা, অঝোরে কাঁদলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য!
June 27, 2026
কলকাতার পাটুলির রাস্তায় ফের হেনস্থার শিকার হলেন টেলি অভিনেত্রী রূপা ভট্টাচার্য। গত কয়েকদিনের ব্যবধানে একই এলাকায় দুবার হেনস্থার মুখে পড়ার অভিযোগ তুলেছেন তিনি। এ নিয়ে নিজের তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী সমাজমাধ্যমে সরব হয়েছেন।
অভিনেত্রী তাঁর পোস্টে রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা ও সামগ্রিক পরিস্থিতির দিকে আঙুল তুলেছেন। ঘটনার সুবিচার চেয়ে তিনি সমাজমাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীসহ শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পালকে ট্যাগ করেছেন। অভিনেত্রীর এই অভিযোগের প্রেক্ষিতে বিষয়টিকে গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।