৩২৯ জনের মৃত্যু, ৪০ বছর পর মুখ খুলল কানাডা!

১৯৮৫ সালের ২৩ জুন আয়ারল্যান্ড উপকূলে আটলান্টিক মহাসাগরের ওপর এয়ার ইন্ডিয়ার ‘কণিষ্ক’ বিমান বিস্ফোরণে ৩২৯ জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় খলিস্তানি জঙ্গিদের জড়িত থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে কানাডার গোয়েন্দা সংস্থা সিএসআইএস (CSIS)। দীর্ঘ চার দশক পর কানাডা সরকার এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে খলিস্তানিদের হাত থাকার ভারতীয় দাবিকে স্বীকৃতি দিল। সিএসআইএস-এর ভাষ্যমতে, এটি দেশটির ইতিহাসের সবচেয়ে নৃশংস সন্ত্রাসী হামলা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কানাডায় নতুন সরকার গঠনের পর চরমপন্থীদের বিষয়ে নীতিগত পরিবর্তন এসেছে। বর্তমান মার্ক কার্নি সরকার এবং গোয়েন্দা সংস্থা কানাডা-ভিত্তিক খলিস্তানি সংগঠনগুলোকে সরাসরি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। আগেকার সরকারগুলোর সময় রাজনৈতিক বাধ্যবাধকতা এবং গোয়েন্দা সংস্থা ও পুলিশের পারস্পরিক দ্বন্দ্বের কারণে তদন্ত বাধাগ্রস্ত হলেও, বর্তমান এই আনুষ্ঠানিক স্বীকৃতি কানাডার কৌশলগত নীতির আমূল পরিবর্তনেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *