বিজেপিতে যোগের জল্পনায় জল, মেঘালয় তৃণমূল কি তবে একজোট?

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্থিরতা ও দলবদলের গুঞ্জনের মধ্যে মেঘালয়ের তৃণমূল বিধায়কদের দলবদলের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিলেন দলের রাজ্য সভাপতি চার্লস পিংরোপ। সম্প্রতি রাজ্যের রাজনৈতিক মহলে খবর ছড়িয়েছিল যে, মেঘালয়ের তৃণমূল বিধায়করা বিজেপিতে যোগ দিতে পারেন। তবে এই জল্পনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন রাজ্য সভাপতি।

চার্লস পিংরোপ জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে দলের চার বিধায়কের সঙ্গেই কথা বলেছেন। তাঁর দাবি, বিধায়করা তাঁকে নিশ্চিত করেছেন যে, তৃণমূল ছাড়ার কোনো পরিকল্পনা তাঁদের নেই। দলের নেতাদের এই মন্তব্যের ফলে মেঘালয়ে তৃণমূলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলেই মনে করছে সংশ্লিষ্ট রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *