জয়নগরে একাদশীর শিশুকে উল্টো ঝুলিয়ে নৃশংস অত্যাচার!

খেলার ছলে গায়ে লাঠি লাগায় জয়নগরে পঞ্চম শ্রেণির ছাত্রকে উল্টো ঝুলিয়ে নির্যাতন

জয়নগরের পূর্ব চন্দনেশ্বর গ্রামে খেলার ছলে গায়ে লাঠি লাগার জেরে এগারো বছরের এক স্কুলপড়ুয়াকে বিবস্ত্র করে আড়কাঠের সঙ্গে উল্টো ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। পঞ্চম শ্রেণির ওই ছাত্রকে প্রতিবেশী তপন হালদার প্রকাশ্যে কান ধরে ওঠবোস করানোর পর নিজের বাড়িতে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। পরিবারের দাবি, নির্যাতনের ঘটনার সময় অভিযুক্তের স্ত্রী ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও তারা শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেননি। এমনকি ঘটনার ভিডিও রেকর্ড করে শিশুটিকে মুখ বন্ধ রাখার হুমকিও দেওয়া হয়।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের সেই ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে। নির্যাতিত শিশুটি বর্তমানে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত তপন হালদার সপরিবার পলাতক রয়েছেন। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। জেলা পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *