মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ! গুজরাত থেকে গ্রেপ্তার যুবক

মুখ্যমন্ত্রীকে নিয়ে সমাজমাধ্যমে আপত্তিকর পোস্ট করার অভিযোগে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে শেখ আব্দুল (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তমলুক থানার পুলিশ। ধৃত ওই যুবক তমলুকের ধলহরা এলাকার বাসিন্দা। গত ১৯ জুন ‘শেখ সাহিল’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছিল।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, সংশ্লিষ্ট ফেসবুক প্রোফাইলটি শেখ আব্দুলের, যে কর্মসূত্রে আহমেদাবাদে থাকত। মোবাইল টাওয়ার লোকেশনের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করার পর তাকে তমলুকে তলব করা হয়। বুধবার রাতে তমলুক থানার আইসি পবিত্র গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে তমলুক আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *