রাজ্যে বাণিজ্যিক নির্মাণে বড় নিষেধাজ্ঞা, স্বস্তি পেলেন রেসিডেন্সিয়াল মালিকরা!

গার্ডেনরিচ ও তারাতলার মর্মান্তিক দুর্ঘটনার পর কঠোর পদক্ষেপ নিল রাজ্য সরকার। মানুষের জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ছয় তলা বা তার বেশি উচ্চতার (জি+৫) সমস্ত বেসরকারি বাণিজ্যিক ভবনের নির্মাণকাজ আগামী এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই নির্দেশিকা জারি করে জানিয়েছেন, অপরিদকল্পিত নির্মাণের জেরে ঘটা দুর্ঘটনাগুলি রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্মাণকাজ নিয়ম মেনে হচ্ছে কি না, তা যাচাই করতে ১১ সদস্যের একটি বিশেষজ্ঞ অডিট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নজরদারির আওতায় রয়েছে কলকাতা পুর এলাকা, বিধাননগর, রাজারহাট, নিউটাউন, হাওড়ার বালি এবং দুই ২৪ পরগনার বিস্তীর্ণ অংশ। অডিট কমিটির পরীক্ষায় কোনো বড়সড় ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট বহুতলের অনুমোদন বাতিল হতে পারে। ত্রুটি সংশোধনযোগ্য হলে তা মিটিয়ে আগামী ১ অগস্ট থেকে কাজ শুরুর অনুমতি মিলবে। এছাড়া, সাধারণ মানুষের ব্যক্তিগত বসতবাড়ি নির্মাণ বা সংস্কারের কাজ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে। অডিট কমিটিকে সাত দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট এবং ৯০ দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *