তারাতলা কাণ্ড: ঘুষ ও দুর্নীতিতে জিরো টলারেন্স! বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী

দক্ষিণ কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় ১৫ জন শ্রমিকের মৃত্যুর পর নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে লালবাজারের ক্রাইম ব্রাঞ্চের হাতে এবং এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনাটির তদন্তের ওপর সরাসরি নজর রাখছেন পুলিশ কমিশনার। এছাড়া, দুর্ঘটনার সঙ্গে জড়িত আর্কিটেক্ট ও প্ল্যানারকে কলকাতা পুরসভার পক্ষ থেকে দ্রুত ‘ব্ল্যাকলিস্ট’ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শহরের নির্মীয়মাণ প্রকল্পগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নতুন করে খতিয়ে দেখার জন্য আগামী ৩১ জুলাই পর্যন্ত সমস্ত নির্মাণ কাজ সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। পাশাপাশি, নির্মাণ অনুমোদনের ক্ষেত্রে সাধারণ মানুষের অভিযোগ ও দুর্নীতির বিষয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি দুর্নীতির শিকার নাগরিকদের নির্ভয়ে স্থানীয় থানায় এফআইআর দায়ের করার আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *