টলিপাড়ায় দুর্নীতির কালো হাত ভাঙলেন বিধায়ক পাপিয়া!

টালিগঞ্জের বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই টলিপাড়ার দুর্নীতি দমনে কঠোর অবস্থান নিয়েছেন পাপিয়া অধিকারী। সম্প্রতি এক পডকাস্টে তিনি স্টুডিও পাড়ার অন্দরমহলের দুর্নীতি এবং পূর্বতন প্রভাবশালীদের আধিপত্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে স্বচ্ছতা ফেরাতে এবং পুরনো দলের প্রভাব রুখতে তিনি ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ নীতি অবলম্বন করেছেন। এরই অংশ হিসেবে প্রাক্তন বিধায়ক ও তাঁর ভাইয়ের ঘনিষ্ঠ চার-পাঁচজন ব্যক্তিকে কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও অনেককে সতর্ক করা হয়েছে।

এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে টলিগপাড়ার টেকনিশিয়ানদের ফেডারেশনে আসা নতুত্ব। গত ডিসেম্বর পর্যন্ত এই ফেডারেশনের সভাপতি ছিলেন প্রাক্তন বিধায়কের ভাই স্বরূপ বিশ্বাস। ফেডারেশনের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠায় রাজ্য সরকার একটি বিশেষ তদারকি কমিটি গঠন করেছে। পাপিয়া অধিকারীর এই কড়া পদক্ষেপ এবং নতুন কমিটির নজরদারির মাধ্যমে আগামী এক বছরের মধ্যে টলিপাড়া থেকে দুর্নীতি ও স্বজনপোষণ নির্মূল করে সুস্থ ও পেশাদার কাজের পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *