লুঙ্গি গুটিয়ে রাস্তায় নামবেন না! ইউসিসি নিয়ে হুঁশিয়ারি হুমায়ুনের

আগামী সোমবার বিধানসভায় বহু চর্চিত ‘অভিন্ন দেওয়ানি বিধি’ বা ইউসিসি বিল পেশ হতে চলেছে। এই বিল পেশের প্রাক্কালে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রাক্তন আইপিএস আধিকারিক তথা ডেবরার প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর। সমাজমাধ্যমে দেওয়া বার্তায় তিনি স্পষ্ট করেছেন, কোনো প্রকার উস্কানিতে প্ররোচিত হয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা হঠকারী সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে।

হুমায়ুন কবীর সংখ্যালঘু সম্প্রদায়ের পাশাপাশি ধর্মীয় নেতাদেরও সংযত থাকার পরামর্শ দিয়েছেন। তিনি মৌলানা ও মৌলভীদের উদ্দেশ্য করে বলেছেন, হিংসাত্মক বা উস্কানিমূলক ভাষণ প্রদান এবং অন্য সম্প্রদায়কে নিয়ে কটু মন্তব্য থেকে বিরত থাকতে। এছাড়াও, পরিবার ও সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে দেশের আইন মেনে চলার পাশাপাশি সমস্ত ধর্মের মানুষের প্রতি পারস্পরিক সম্মান প্রদর্শনের বার্তা দিয়েছেন তিনি। উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হওয়ার প্রেক্ষাপটে তাঁর এই বক্তব্যকে রাজ্যের সম্ভাব্য অশান্তি ও ভুল বোঝাবুঝি এড়ানোর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *