আসছে অভিন্ন দেওয়ানি বিধি? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
আগামী সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশনে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) সংক্রান্ত ‘অভিন্ন দেওয়ানি বিধি ২০২৬’ বিল পেশ করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুজরাট, আসাম ও গোয়ার আদলে পশ্চিমবঙ্গেও এই বিধি কার্যকর করার লক্ষ্যে কাজ শুরু হয়েছে এবং এটি খতিয়ে দেখার জন্য একজন কর্মরত বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে।
বিধানসভা সূত্রে জানা গেছে, স্পিকার রথীন্দ্র বসুর ডাকা অধিবেশনে মোট পাঁচটি বিলের মধ্যে ইউসিসি বিলটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই আইনের মাধ্যমে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক গ্রহণের মতো ব্যক্তিগত বিষয়গুলির জন্য একটি অভিন্ন আইনি কাঠামো তৈরির প্রস্তাব রাখা হবে। বর্তমানে ভারতের তিনটি রাজ্যে এই আইন কার্যকর রয়েছে; পশ্চিমবঙ্গ বিধানসভায় বিলটি পাস হলে এটি দেশের চতুর্থ রাজ্য হিসেবে এই তালিকায় যুক্ত হবে।