রাজ্যের নতুন নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত, দায়িত্ব নিচ্ছেন ৩০ জুন!
June 26, 2026
পশ্চিমবঙ্গের নতুন রাজ্য নির্বাচন কমিশনার হলেন ড. কৃষ্ণ গুপ্ত
কলকাতা: রাজ্যের নির্বাচন কমিশনার পদে দীর্ঘদিনের শূন্যতা কাটিয়ে শেষ পর্যন্ত নতুন কমিশনার নিয়োগ করা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবীণ আইএএস (IAS) আধিকারিক ড. কৃষ্ণ গুপ্তকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমানে ড. কৃষ্ণ গুপ্ত পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারি নিয়ম অনুযায়ী, আগামী ৩০ জুন তিনি অবসর গ্রহণের পর রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নতুন দায়িত্ব বুঝে নেবেন।