পাসপোর্ট বা আধার কার্ডের চেয়েও জরুরি এই নথিগুলো কি আপনার কাছে আছে?

আধার কার্ড, ভোটার কার্ড কিংবা পাসপোর্ট—এর কোনোটিই ভারতীয় নাগরিকত্বের অকাট্য বা চূড়ান্ত প্রমাণ নয় বলে স্পষ্ট করেছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। মন্ত্রকের ভাষ্যমতে, পাসপোর্ট কেবলমাত্র একটি ‘ভ্রমণ নথি’ হিসেবে গণ্য হয় এবং আধার বা ভোটার কার্ড মূলত পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। আইনিভাবে এগুলো কোনো ব্যক্তির ভারতীয় নাগরিক হওয়ার নিশ্চয়তা দেয় না।

ভারতীয় সংবিধান ও ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী, নাগরিকত্ব প্রমাণের জন্য কোনো একটি নির্দিষ্ট পরিচয়পত্র যথেষ্ট নয়। এর বদলে জন্ম বা বংশপরিচয় সম্পর্কিত নথির ধারাবাহিক প্রমাণের প্রয়োজন। এক্ষেত্রে ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে জন্মগ্রহণকারীদের জন্য জন্ম শংসাপত্র, পরবর্তী সময়ের জন্য নিজের জন্ম সনদের পাশাপাশি বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ, স্বরাষ্ট্র মন্ত্রকের প্রদান করা সার্টিফিকেট অথবা পূর্বপুরুষদের জমির দলিল বা স্কুল সার্টিফিকেটের মতো নথিগুলোকে নাগরিকত্বের নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *