পশ্চিমবঙ্গেও আসছে অভিন্ন দেওয়ানি বিধি, বদলে যাবে লিভ-ইন থেকে বিয়ের জীবন!
উত্তরাখণ্ড, আসাম ও গুজরাতের পর এবার পশ্চিমবঙ্গেও ‘অভিন্ন দেওয়ানি বিধি ২০২৬’ বিল কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সোমবার রাজ্য বিধানসভায় বিলটি পেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় স্পিকার রথীন্দ্র বসুর নেতৃত্বাধীন কার্যবিবরণী কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিধানসভায় বিলটি পাস হলে এটি দেশের চতুর্থ রাজ্য হিসেবে ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান দেওয়ানি আইন কার্যকর করবে।
এই বিধি কার্যকর হলে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও সম্পত্তির অধিকারে বড় ধরনের আইনি পরিবর্তন আসবে। খসড়া অনুযায়ী, বিয়ের ৬০ দিনের মধ্যে তা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে, অন্যথায় ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া, লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে, যেখানে সম্পর্ক শুরুর ৩০ দিনের মধ্যে সরকারকে তা জানিয়ে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। এই আইনের মাধ্যমে বহুবিবাহ ও একতরফা তিন তালাকের মতো প্রথা নিষিদ্ধ করার পাশাপাশি নারীদের আইনি সুরক্ষা ও সম্পত্তির অধিকারে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্য নেওয়া হয়েছে।