অযোধ্যায় রাম মন্দিরের দানবাক্স হাতানোর ছক! বড়সড় জালিয়াতিতে গ্রেফতার ৮

অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরের দান ও প্রণামীর অর্থ তছরুপের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য ও প্রাক্তন আইএফএস আধিকারিক কৃষ্ণ মোহনের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে গত ১৩ জুন রাজ্য সরকার এই ঘটনার তদন্তে এসআইটি গঠন করে। ধৃতদের মধ্যে অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মণীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রামশঙ্কর যাদব ওরফে তিনু রয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরপ্রদেশের রাজনৈতিক অঙ্গন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব অভিযোগ করেছেন যে, সরকার কেবল ছোট অপরাধীদের ধরে আসল অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে। অন্যদিকে, বিশ্ব হিন্দু পরিষদের কার্যনির্বাহী সভাপতি আলোক কুমার বিরোধীদের বিরুদ্ধে এই পবিত্র বিষয় নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছেন। মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্দিরের স্বচ্ছতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *