বিয়ে ভাঙলে বাঁচতে পারবে না! হবু স্বামীকে খুনে শিউরে ওঠার মতো দাবি সিয়ার

পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুট চলাকালীন হবু স্বামী কেতন আগরওয়ালকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে খুনের ঘটনায় নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। পুলিশের জেরায় অভিযুক্ত সিয়া গোয়েল দাবি করেছেন, তিনি এই বিয়েতে মানসিকভাবে প্রস্তুত ছিলেন না এবং বিষয়টি জানানোর পর কেতন তাঁকে হুমকি দিয়েছিলেন। এই বয়ানের ভিত্তিতে হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত জোরদার করেছেন পুলিশ কর্মকর্তারা।

সিয়া পুলিশকে জানিয়েছেন, চেতন চৌধুরী নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল, যা তিনি কেতনকে বিয়ের আগে জানিয়েওছিলেন। নিজের প্রভাবশালী অবস্থান ব্যবহার করে কেতন তাঁকে বিয়ে ভাঙলে বা পালিয়ে গেলে পরিণতির হুমকি দিতেন বলে অভিযোগ। অন্যদিকে, তদন্তে উঠে এসেছে যে সিয়া বিয়েতে রাজি না থাকলেও তাঁর পরিবার তাঁকে ক্রমাগত চাপ দিচ্ছিল। আগামী নভেম্বরে ১৭ কোটি টাকা ব্যয়ে বিয়ের আয়োজন করা হয়েছিল। এই পারিবারিক চাপ এবং হবু স্বামীর হুমকির কারণেই সিয়া চরম পদক্ষেপ নিয়ে থাকতে পারেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ। এ অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের পাশাপাশি দুই পরিবারের সদস্যদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *