প্রাক্তনের সঙ্গে চ্যাট ফাঁস, মুখ খুললেন ইউটিউবার গৌরব!
জনপ্রিয় ইউটিউবার ও ইনফ্লুয়েন্সর গৌরব তপাদারের ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। তাঁর প্রাক্তন প্রেমিকা অন্তরা দে-র ফাঁস করা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট ও অডিও বার্তাকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিবাদে জড়িয়েছেন গৌরবের বর্তমান স্ত্রী প্রিয়াঙ্কাও। তিনজনের এই প্রকাশ্য কাদা ছোঁড়াছুড়ির ফলে ইনফ্লুয়েন্সর হিসেবে গৌরবের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে।
গত ২৩ জুন প্রিয়াঙ্কার একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়। এরপর অন্তরা লাইভে এসে বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করার পাশাপাশি গৌরবের বিয়ের রেজিস্ট্রির পরবর্তী কিছু বার্তা প্রকাশ্যে আনেন। এর জবাবে গৌরব দাবি করেছেন, দুই বছর আগে মদ্যপ অবস্থায় তিনি ওই বার্তাগুলো পাঠিয়েছিলেন এবং এখন তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে। তিনি পাল্টা প্রাক্তন প্রেমিকার ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকিও দিয়েছেন। এই পরিস্থিতিতে স্ত্রী প্রিয়াঙ্কা জানিয়েছেন যে তিনি স্বামীর পাশে আছেন, অন্যদিকে অন্তরা নতুন করে আরও চ্যাট প্রকাশ্যে এনে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।