ডিসেম্বরেই কি পুরভোট? রাজ্যের নতুন নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্তা!

নতুন রাজ্য নির্বাচন কমিশনার হলেন ডঃ কৃষ্ণ গুপ্তা

কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর পশ্চিমবঙ্গের নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে আইএএস আধিকারিক ডঃ কৃষ্ণ গুপ্তার নাম ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে সমবায় দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে কর্মরত ডঃ গুপ্তা চলতি মাসের ৩০ তারিখ অবসরের পর আনুষ্ঠানিকভাবে এই পদে দায়িত্বভার গ্রহণ করবেন। ভারতের সংবিধানের ২৪৩(কে) ধারা এবং পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন আইন, ১৯৯৪ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনারের এই পদটি রাজীব সিনহার অবসরের পর থেকে খালি ছিল। বর্তমানে কলকাতার পাশাপাশি রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচিত বোর্ড নেই এবং প্রশাসক দ্বারা কাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হতে যাওয়া পুরনির্বাচনের প্রক্রিয়া পরিচালনার জন্য এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করা হচ্ছে। নতুন কমিশনারের এই নিয়োগের মাধ্যমে ডিসেম্বরের পুরভোটের প্রস্তুতিতে সরকার আরও এক ধাপ এগিয়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *