দুর্নীতির পর্দাফাঁস! রাজ্যের সব দপ্তরের শ্বেতপত্র প্রকাশের ঐতিহাসিক ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের বর্তমান আর্থিক সংকট এবং বিগত সরকারের আমলের দুর্নীতি খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ ‘শ্বেতপত্র’ (White Paper) প্রকাশের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধানসভার বাদল অধিবেশনে বাজেট বক্তৃতার জবাবি ভাষণে তিনি জানান, রাজ্যের ঋণের বোঝার প্রকৃত কারণ এবং বিভিন্ন দপ্তরে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, বিভিন্ন দপ্তরের অডিট রিপোর্টও জনসমক্ষে প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন।

অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে বিরোধী দলের বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ টেনে মালদা এয়ারপোর্ট ও ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমি বণ্টন, জলাভূমি সংক্রান্ত দুর্নীতি, সাইবার অপরাধ এবং ভুয়ো এসসি/এসটি সার্টিফিকেট দেওয়ার বিষয়গুলোকে তদন্তের আওতায় আনার কথা উল্লেখ করেছেন। এছাড়া আয়ের উৎস প্রসঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় প্রকল্পের সঠিক রূপায়ণের মাধ্যমে রাজ্যের কোষাগারে প্রায় ৬০ হাজার কোটি টাকা আসা সম্ভব হয়েছে। পাশাপাশি, কয়লা, বালি ও পাথর খাদান থেকে বর্ধিত রাজস্ব আদায়ের মাধ্যমে রাজ্যের আর্থিক ভিত্তি মজবুত করার পরিকল্পনাও তিনি তুলে ধরেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *