২০০ কোটির জালিয়াতি মামলা থেকে সরে দাঁড়ালেন জ্যাকলিন!
June 25, 2026
২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় সুপ্রিম কোর্ট থেকে নিজের বিশেষ অনুমতির আবেদন বা ‘স্পেশ্যাল লিভ পিটিশন’ প্রত্যাহার করে নিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। বৃহস্পতিবার শীর্ষ আদালত তাঁর এই আবেদন প্রত্যাহারের অনুমতি দিয়েছে। ইডি-র দায়ের করা চার্জশিট এবং নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজের দাবিতে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
আবেদনটি প্রত্যাহারের ফলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আনা অভিযোগগুলি খারিজ করার জন্য জ্যাকলিনের যে আইনি প্রচেষ্টা ছিল, তা এখন আর শীর্ষ আদালতে বিবেচিত হবে না। এই সিদ্ধান্তের মাধ্যমে ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় অভিনেত্রীর আইনি লড়াইয়ের পথ আরও জটিল হয়ে উঠল বলে মনে করা হচ্ছে।