‘তুই আমার প্রথম বউ’! প্রাক্তনকে মেসেজ দিয়ে ফেঁসে গেলেন গৌরব?

জনপ্রিয় ইউটিউবার ও ইনফ্লুয়েন্সর গৌরব তপাদারের ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। গত ২৩ জুন গৌরবের স্ত্রী প্রিয়াঙ্কা তপাদারের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়। ওই পোস্টে প্রিয়াঙ্কা নাম উল্লেখ না করেই কাউকে উদ্দেশ্য করে কটাক্ষ করেন, যার পরিপ্রেক্ষিতে গৌরবের প্রাক্তন প্রেমিকা অন্তরা দে পাল্টা প্রতিক্রিয়া জানান। এর জেরে অন্তরা দে গৌরবের সঙ্গে তাঁর ব্যক্তিগত অডিও ক্লিপ এবং হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এনেছেন, যা নিয়ে নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

ফাঁস হওয়া কথোপকথনে দেখা যায়, বিয়ের পরেও গৌরব তাঁর প্রাক্তন প্রেমিকা অন্তরা দের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন। সেখানে গৌরব অন্তরাকে আজীবন সম্মান জানানোর কথা বলার পাশাপাশি, নিজের বর্তমান স্ত্রীকে অন্তরাকেই তাঁর ‘প্রথম বউ’ হিসেবে পরিচয় দেওয়ার দাবি করেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর নেটিজেনদের একাংশ গৌরব ও প্রিয়াঙ্কাকে তীব্র সমালোচনার মুখে ঠেলে দিয়েছেন। যদিও প্রিয়াঙ্কা তপাদার দাবি করেছেন যে, তাঁর ফেসবুক পোস্টটি অন্তরাকে উদ্দেশ্য করে করা হয়নি, তবে ব্যক্তিগত চ্যাট ফাঁসের এই ঘটনায় গৌরবের পেশাদার ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *