মা হতে চলেছেন সামান্থা, অভিনয় থেকে বিরতির ঘোষণা অভিনেত্রীর!
মা হতে চলেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি ‘মা ইন্টি বাঙ্গারাম’ ছবির সাফল্যের অনুষ্ঠানে তিনি নিজেই আনুষ্ঠানিকভাবে এই সুখবর জানিয়েছেন। গত বছর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর এবার জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখতে চলেছেন এই তারকা। এর আগে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাঁর মাতৃত্ব নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল, যার অবসান ঘটালেন তিনি নিজেই।
মাতৃত্বের এই বিশেষ সময়টি উপভোগ করতে অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সামান্থা। তিনি জানিয়েছেন, বর্তমানে হাতে থাকা প্রজেক্ট এবং প্রতিশ্রুতিগুলো দ্রুত শেষ করবেন। তবে অভিনয় জীবন থেকে সাময়িক বিরতি নেওয়ায় আপাতত নতুন কোনো কাজে সই করছেন না তিনি। প্রিয় অভিনেত্রীর মা হওয়ার খবরে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।