কলকাতার চাপ সামলাতে কি কল্যাণীতেই উঠছে নতুন বিমানবন্দর!

কলকাতার ক্রমবর্ধমান যাত্রী চাপ কমাতে ও আঞ্চলিক অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে নদিয়ার কল্যাণীর কাছে একটি নতুন ‘গ্রিনফিল্ড’ বিমানবন্দর নির্মাণের ঘোষণা করল রাজ্য সরকার। গত ২২ জুন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই মেগা প্রকল্পের কথা ঘোষণা করেন। প্রকল্পটির জন্য ১০০০ থেকে ১৫০০ একর জমি শনাক্ত করার প্রক্রিয়া দ্রুত শুরু করতে চলেছে রাজ্য প্রশাসন।

সম্পূর্ণ নতুন বা ফাঁকা জমিতে নির্মিতব্য এই গ্রিনফিল্ড বিমানবন্দরটি আধুনিক পরিকাঠামোয় গড়ে তোলা হবে, যা কলকাতার দ্বিতীয় বিমানবন্দর হিসেবে কাজ করবে। পরিবেশবান্ধব এই প্রকল্পে সৌরশক্তির ব্যবহার, জলের পুনর্ব্যবহার এবং কার্বন নির্গমন কমানোর মতো অত্যাধুনিক ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা থাকছে। এই বিমানবন্দর তৈরির ফলে নদিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং কলকাতার ওপর যাত্রী পরিবহনের চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *