দুই প্রেমিকের কাড়াকাড়িতে হাত খোয়ালেন তরুণী!

কর্নাটকের চিক্কামাগালুরু জেলার এনপুরা তালুকের হুভিনাহাকলু গ্রামে এক তরুণীকে কেন্দ্র করে দুই প্রেমিকের সংঘর্ষের জেরে এক যুবকের হাত বিচ্ছিন্ন হওয়ার মতো নৃশংস ঘটনা ঘটেছে। ২৮ বছর বয়সী অরুণ নামের ওই যুবককে ধারালো চপার দিয়ে কুপিয়ে জখম করেন শেষাগিরি নামের এক ব্যক্তি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় অরুণকে মেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী তাঁর স্বামীর ঘর ছেড়ে হুভিনাহাকলু গ্রামে একাই থাকতেন। ঘটনার দিন অরুণ ওই তরুণীর সঙ্গে দেখা করতে গেলে সেখানে উপস্থিত হন তরুণীর আত্মীয় ও দ্বিতীয় প্রেমিক শেষাগিরি। তাদের মধ্যে বচসা ও হাতাহাতির এক পর্যায়ে শেষাগিরি ধারালো অস্ত্র দিয়ে অরুণের ওপর হামলা চালান। এই ঘটনার পর থেকে অভিযুক্ত শেষাগিরি পলাতক রয়েছেন। এ ঘটনায় বালেহন্নুর থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *