তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে ভয়াবহ মৃত্যুমিছিল, উদ্ধারে নামল সেনা!

তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ধসে মৃত ৪, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু শ্রমিক

কলকাতা: বুধবার দুপুরে কলকাতার তারাতলায় ব্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে একটি নির্মীয়মাণ গোডাউন ধসে পড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় ওই গোডাউনের ভেতরে ৫০ থেকে ৬০ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে। লোহার বিম ও ভারী কাঠামোর নিচে চাপা পড়ে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে উদ্ধারকার্যে নামানো হয়েছে সেনা এবং এনডিআরএফ (NDRF)-কে।

উদ্ধারকাজে গতি আনতে অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের অবস্থান চিহ্নিত করতে ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে। এছাড়া ভারী বিম কাটার জন্য গ্যাসকাটার ও বুলেট চেন স ব্যবহার করা হচ্ছে। কাঠামো সরাতে পাঁচটি আর্থ মুভার, দুটি বড় ক্রেন ও হাইড্রলিক মই ব্যবহার করছেন উদ্ধারকারীরা। বিকেল চারটে পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১২ জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অবশিষ্ট শ্রমিকদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *