৯০ দিনের ‘অগ্নিপরীক্ষা’! রাজ্যের ১ লক্ষ ২৪ হাজার সিভিক ভলান্টিয়ারের ভবিষ্যৎ কি?

রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের কাজের মান ও নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য স্বরাষ্ট্র দফতর। আগামী ৯০ দিনের মধ্যে রাজ্যের মোট ১ লক্ষ ২৪ হাজার সিভিক ভলান্টিয়ারের যোগ্যতা নতুন করে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র দফতরের নির্দেশ অনুযায়ী, তিনটি প্রধান বিষয়ের ওপর ভিত্তি করে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে। এর মধ্যে রয়েছে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ বা বদলিতে কোনো রাজনৈতিক প্রভাব ছিল কি না, নিয়োগ ও পোস্টিংয়ের ক্ষেত্রে কোনো ধর্মীয় পক্ষপাতিত্ব করা হয়েছে কি না এবং গত দুই বছরে প্রত্যেকের কাজের পারফরম্যান্স কেমন ছিল, তা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *