ইরাণ সফর থেকে বিরত থাকুন, প্রবাসী ভারতীয়দের ওপর কড়া সতর্কতা!

আমেরিকা ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং শান্তি চুক্তির আলোচনার জটিলতার প্রেক্ষিতে ইরানে বসবাসকারী ও সেখানে যেতে ইচ্ছুক ভারতীয়দের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে তেহরানের ভারতীয় দূতাবাস। দুই দেশের মধ্যকার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

দূতাবাসের নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া ইরানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয়দের সব সময় সজাগ থাকা, স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলা এবং যেকোনো গুজব এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে, ইরানে অবস্থানকারী সকল ভারতীয় নাগরিককে অবিলম্বে দূতাবাসের ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করার এবং নিয়মিত দূতাবাসের আপডেটের দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *