জুবিন মৃত্যু মামলায় নয়া মোড়, অভিযুক্তের জামিন নিয়ে সুপ্রিম নোটিস!

জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যমৃত্যুর মামলায় অন্যতম অভিযুক্ত শ্যামকানু মহান্তের জামিনের আবেদনের প্রেক্ষিতে আসাম সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। অভিযুক্তের জামিনের আর্জি নিয়ে আসাম রাজ্য সরকারের অবস্থান কী, তা দ্রুত আদালতকে জানাতে বলা হয়েছে।

গত বছর সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে গায়ক জুবিন গর্গের রহস্যমৃত্যুর ঘটনায় সিআইডি’র জমা দেওয়া চার্জশিটে শ্যামকানু মহান্তসহ সাতজনের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ আনা হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গৌহাটি হাই কোর্ট এর আগে শ্যামকানুর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। হাই কোর্টের সেই রায়ের পর জামিনের দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *