সোনা-রুপোর দামে বড় ধস, এক ধাক্কায় ১১ হাজার টাকা সস্তা রুপো!

আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশীয় বাজারেও অব্যাহত রয়েছে সোনা ও রুপোর দরপতন। বুধবার সপ্তাহের তৃতীয় লেনদেনের দিনে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) বাজার খুলতেই এই দুই মূল্যবান ধাতুর দাম উল্লেখযোগ্য হারে কমেছে। গত কয়েকদিন ধরে চলা এই ধারাবাহিক পতনের ফলে সোনা ও রুপোর দর এখন রেকর্ড উচ্চতা থেকে অনেকটাই নিচে নেমে এসেছে।

বুধবার এমসিএক্স-এ প্রতি কেজি রুপোর দাম ৩,৮২৪ টাকা কমে ২,২২,০১০ টাকায় দাঁড়িয়েছে। গত তিন লেনদেনের দিনে ধাতুটির দাম মোট ১১ হাজার টাকার বেশি কমেছে। একই সঙ্গে, প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ২,৩০৬ টাকা কমে ১,৪৪,২২৩ টাকায় নেমে এসেছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় ২,৯৮০ টাকা কম। অন্যদিকে, কলকাতার খুচরো বাজারে ২২ ক্যারেট সোনা প্রতি গ্রাম ১৩,২৩০ টাকা, ২৪ ক্যারেট সোনা ১৪,৪৩৩ টাকা এবং এক কেজি রুপো ২,৪৫,০০০ টাকায় বিক্রি হচ্ছে। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা ও বিশ্ববাজারের অস্থিরতার কারণেই মূলত এই দরপতন ঘটছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *