২৭ বছর ধরে জমি দখল! মুখ্যমন্ত্রীর দরজায় ন্যায়বিচার চাইলেন অসহায় বৃদ্ধা

রাজ্যের ক্ষমতা পরিবর্তনের পর এবার পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। দীর্ঘ ২৭ বছর ধরে নিজের সম্পত্তি জবরদখল করে রাখা এবং প্রতিবাদ করায় লাগাতার অত্যাচারের প্রতিকার চেয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’-এ হাজির হয়েছেন ক্যানসার আক্রান্ত বৃদ্ধা রঞ্জনা হাজরা। ৮০ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা ওই বৃদ্ধার অভিযোগ, ১৯৯৯ সাল থেকে অজিত বন্দ্যোপাধ্যায় তাঁর পৈতৃক জায়গা দখল করে রেখেছেন এবং সেখানে ব্যবসায়িক ও আবাসিক নির্মাণ গড়ে তুলেছেন। এছাড়া ২০১৭ সালেও ১২-১৩ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে একই কায়দায় জবরদখলের অভিযোগ তুলেছেন তিনি।

রঞ্জনা হাজরার দাবি, নিজের সম্পত্তি পুনরুদ্ধারের চেষ্টা করায় তাঁকে একাধিকবার হামলার শিকার হতে হয়েছে। পূর্ববর্তী সরকারের সময়ে পুলিশের কাছে বারবার অভিযোগ জানিয়েও তিনি কোনো আইনি সুরাহা পাননি। বুধবার বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে নিজের দুর্দশার কথা জানানোর পর, মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। এই অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং পূর্বতন শাসকদলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আরও জোরালো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *