নবান্নে বদল বহু বছরের সংস্কৃতি, মুখ্যমন্ত্রীর হাতে মিষ্টির বাক্স!

রাজ্য বাজেট পেশের প্রাক্কালে নবান্নে এক বিরল ও নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল প্রশাসন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিধানসভায় বাজেট পেশের আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে নিজ হাতে দই-চিনি খাইয়ে শুভকামনা জানান। বাজেট পর্ব শেষে মুখ্যমন্ত্রী অর্থ দফতরে গিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের নিজের হাতে মিষ্টি খাওয়ানোর পাশাপাশি মুখ্যসচিবের সঙ্গে দীর্ঘ সময় সৌজন্যমূলক আলাপচারিতায় অংশ নেন। দীর্ঘ ৩৪ বছরের বাম শাসন কিংবা পরবর্তী ১৫ বছরের তৃণমূল জমানায় এমন দৃশ্য নবান্নে দেখা যায়নি।

প্রশাসনিক ও কর্মসংস্কৃতির ক্ষেত্রেও এই সরকার বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর আগে পূর্ববর্তী সরকারের আমলে প্রশাসনিক বৈঠকে কর্মকর্তাদের ‘তুমি’ সম্বোধন করা হতো, যা সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছিল। বর্তমান মুখ্যমন্ত্রী ছোট-বড় সব সরকারি কর্মীকে ‘আপনি’ সম্বোধনের রীতি চালু করেছেন। কর্মীদের পূর্ণ মর্যাদা প্রদানের পাশাপাশি কাজে গাফিলতি হলে কড়া জবাবদিহিতারও বার্তা দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পূর্বতন সরকারের আমলের প্রশাসনিক অসন্তোষ দূর করা এবং সরকারি কর্মীদের মনোবল বৃদ্ধি করে সরকার ও আমলাতন্ত্রের মধ্যে আরও পেশাদার পরিবেশ গড়ে তুলতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *