জন্মদিনে হবু স্বামীকে খাদে ফেলে খুন, গ্রেফতার বাগদত্তা!

হবু স্ত্রীর জন্মদিন উদযাপনের জন্য লোহাগড় দুর্গে গিয়ে খাদে পড়ে পুনের এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় বড়সড় মোড় নিল তদন্ত। ২৬ বছর বয়সী ব্যবসায়ী কেতন বিশাল আগরওয়ালকে পরিকল্পিতভাবে ৪০০ ফুট গভীর খাদে ফেলে হত্যার দায়ে তার বাগদত্তা ও প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। নভেম্বরেই রাজস্থানের উদয়পুরে মৃত কেতন এবং অভিযুক্ত তরুণীর বিয়ের কথা ছিল।

তদন্তে উঠে এসেছে, কেতনের বাগদত্তা দীর্ঘকাল ধরে চেতন চৌধুরী নামক এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন এবং এই বিয়েতে তিনি রাজি ছিলেন না। পুলিশি জেরায় অভিযোগ পাওয়া গেছে যে, লোহাগড় দুর্গে যাওয়ার পরিকল্পনাটি তরুণীরই ছিল এবং গত ৩১ মে প্রথমবার ব্যর্থ হওয়ার পর ১৮ জুন দ্বিতীয়বারের চেষ্টায় প্রেমিককে সঙ্গে নিয়ে তিনি এই হত্যাকাণ্ড ঘটান। প্রাথমিক তদন্তে অসংগতি মেলায় পুলিশ অভিযুক্ত তরুণী ও তার প্রেমিক চেতন চৌধুরীসহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং উভয়কে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *