কলকাতার রাস্তার নাম বদলে ঐতিহাসিক পদক্ষেপ শুভেন্দুর!

কলকাতার রাস্তার নাম বদলের পথে রাজ্য সরকার, গঠন করা হলো বিশেষ কমিটি

ক্ষমতায় আসার দেড় মাসের মাথায় কলকাতার রাস্তার নাম পরিবর্তনের উদ্যোগ নিল রাজ্য সরকার। বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, তিলোত্তমায় আর কোনো মুঘল, পাঠান বা বিদেশিদের নামে রাস্তা রাখা হবে না। এই প্রক্রিয়া পরিচালনার জন্য স্বামী প্রদীপানন্দ মহারাজের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। পদ্মশ্রী সম্মানিত এই মহারাজের নেতৃত্বে গঠিত কমিটি রাস্তার নতুন নামকরণের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সাধারণ মানুষ এই কমিটিতে নতুন নামের প্রস্তাব জমা দিতে পারবেন।

ইতিমধ্যেই ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় এনে পার্ক সার্কাসের সুরহাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ করা হয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, স্বাধীনতা সংগ্রামী বীণা বসুকে ব্রিটিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় তৎকালীন উপাচার্যের ভূমিকার কারণেই এই পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি, ড. এপিজে আবদুল কালামের মতো দেশভক্তদের নামকরণের ক্ষেত্রে সরকার ইতিবাচক বিবেচনা করবে বলে জানিয়েছেন তিনি। সরকারের স্পষ্ট বক্তব্য, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়েই শহরের রাস্তার নতুন নামকরণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *