শিল্পের নামে মমতা সরকারের কোটি কোটি টাকার দুর্নীতি, ফাঁস শুভেন্দুর বোমা!

পশ্চিমবঙ্গের ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন’ (বিজিবিএস) আয়োজনকে কেন্দ্র করে বিশাল আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভার বাজেট অধিবেশনে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সই করা একটি ফাইল পেশ করে দাবি করেন, শিল্পায়নের নামে রাজ্য আইন লঙ্ঘন করে কোটি কোটি টাকার অনিয়ম করেছে পূর্বতন সরকার।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ, বাণিজ্য সম্মেলনের নামে বণিকসভা ফিকি-কে (FICCI) সরাসরি ৩২৪ কোটি ৭৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি, বিজিবিএস আয়োজনের জন্য একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে নিয়মবহির্ভূতভাবে ৬৩৫ কোটি টাকা প্রদানের অভিযোগও তিনি তুলেছেন। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন, প্রয়োজনে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থাকেও বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হতে পারে। এই তদন্ত প্রক্রিয়ার ফলে পূর্বতন সরকারের একাধিক নেতা ও আমলা আইনি জটিলতায় পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *