ভবানীপুরে মমতার হার! ইভিএম সংরক্ষণে হাইকোর্টের কড়া নির্দেশ

কলকাতা হাই কোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটগণনা সংক্রান্ত সমস্ত সিসিটিভি ফুটেজ, ইভিএম এবং ভিভিপ্যাট সযত্নে সংরক্ষণ করতে হবে। আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনো তথ্য বা প্রমাণ মুছে ফেলা যাবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে। আগামী দুই মাস পর এই হাইভোল্টেজ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

মামলার শুনানিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গণনায় বড় ধরনের কারচুপির অভিযোগ তোলা হয়েছে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, গণনার ১২তম রাউন্ড পর্যন্ত তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ৭৮০০ ভোটে এগিয়ে থাকলেও, পরবর্তীতে তৃণমূলের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয় এবং এরপর বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ৮১ শতাংশ ভোট পান। এছাড়া, তৎকালীন রিটার্নিং অফিসারের ভূমিকা এবং পরবর্তীতে তাঁর মুখ্যমন্ত্রীর দপ্তরের যুগ্মসচিব পদে আসীন হওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। উল্লেখ্য, এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হওয়ার পর শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *