জ্বলছে বলিভিয়া! টানা ৫০ দিনের বিক্ষোভে থমকে দেশ, জারি ৯০ দিনের জরুরি অবস্থা

টানা ৫০ দিনের তুমুল বিক্ষোভে সৃষ্ট অস্থিরতা ও দেশজুড়ে চরম খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকট মোকাবিলায় বলিভিয়ায় ৯০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট রড্রিগো পাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবরুদ্ধ সড়কগুলো সচল করতে দেশের রাস্তায় সেনাবাহিনী নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি অবস্থা চলাকালীন আগামী ৯০ দিন সব ধরনের বিক্ষোভ বেআইনি বলে গণ্য হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাজেট ঘাটতি ও ডলার সংকট মেটাতে সরকার জ্বালানিতে ভর্তুকি প্রত্যাহার করার পর থেকেই শ্রমিক সংগঠন, আদিবাসী গোষ্ঠী ও সাধারণ মানুষ দেশজুড়ে লাগাতার অবরোধ শুরু করে। এই আন্দোলনের জেরে অর্থনীতিতে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। টানা অবরোধের কারণে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ায় সময়মতো চিকিৎসা না পেয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩৭ জন আহত এবং ৩৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সুপারমার্কেটগুলোতে খাদ্যদ্রব্যের তীব্র সংকট চলছে এবং হাসপাতালগুলোতে দেখা দিয়েছে অক্সিজেন ও ওষুধের আকাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *