পাকিস্তানি জঙ্গির প্রেমে নাম বদলে বিপত্তি, জয়পুরে গ্রেপ্তার ভারতীয় তরুণী!

পাকিস্তানের জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ ও চরবৃত্তির অভিযোগে রাজস্থানের জয়পুর থেকে এক ভারতীয় মহিলাকে গ্রেপ্তার করেছে সে রাজ্যের অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস)। ধৃত ওই মহিলা কুখ্যাত জঙ্গি সংগঠন ‘জৈশ-ই-মহম্মদ’-এর একটি স্লিপার সেলের সাথে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারীদের দাবি, পাকিস্তানের এক যুবকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ার পর ওই মহিলা নিজের নাম পরিবর্তন করেছিলেন। এর পর থেকেই তিনি পাকিস্তানি জঙ্গি হ্যান্ডলারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করেন। দেশের কোনো গোপন তথ্য পাকিস্তানে পাচার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তাকে কঠোর জিজ্ঞাসাবাদ করছেন এটিএস কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *