মায়ের পেটেও ছুরি মারতে পারে এরা! কুণালের নিশানায় ঋতব্রতরা
নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও নেতৃত্ব ছাড়াই ‘নতুন তৃণমূল’ গঠনের ঘোষণা দিয়েছেন বিদ্রোহী বিধায়করা। এই ঘটনার পর বর্তমান বিরোধী দলনেতা তথা বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে কুণাল ঘোষ অভিযোগ করেছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছেন, তারাই আজ দলীয় প্রতীক দখলের কথা বলছেন।
কুণাল ঘোষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অতীত প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করে বলেন, সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আশ্রয় দিয়েছিলেন। বিদ্রোহীদের ‘গদ্দার’ ও ‘কুনকি হাতি’ আখ্যা দিয়ে তিনি আরও জানান, এই দলীয় ভাঙনে তৃণমূল বিচলিত নয় এবং জনতার দরবারে গেলে বিদ্রোহীদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে কুণাল ঘোষের বার্তা, ভয়ের চোটে যারা বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন, তাদের বিশ্বাস না করাই শ্রেয়।