খেলো ইন্ডিয়া সাফল্যে মিলবে সরকারি চাকরি! স্পোর্টস বাজেটে বিরাট চমক

বাজেটে ক্রীড়াক্ষেত্রকে অগ্রাধিকার, বাংলাকে ‘স্পোর্টস হাব’ গড়ার ঘোষণা অর্থমন্ত্রীর

কলকাতা: রাজ্যে পালাবদলের পর বিধানসভায় পেশ করা নতুন সরকারের প্রথম বাজেটে ক্রীড়াক্ষেত্রে এক অভূতপূর্ব উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী দিনে বাংলাকে দেশের প্রধান ‘স্পোর্টস হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একগুচ্ছ মেগা উন্নয়ন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রাজ্যের প্রত্যন্ত প্রান্তের প্রতিভা খুঁজে বের করতে ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্প চালু করা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের জন্য রাজ্যে একটি অত্যাধুনিক স্পোর্টস ইউনিভার্সিটি স্থাপন।

ক্রীড়াক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে উত্তরবঙ্গে ২০ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের ইনডোর ও আউটডোর স্টেডিয়াম তৈরির পাশাপাশি প্রতিটি এলাকায় ৫ কোটি টাকা খরচে মিনি ইনডোর স্টেডিয়াম গড়ে তোলা হবে। এছাড়া জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলিকে ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। পদকজয়ী খেলোয়াড়দের সরাসরি সরকারি চাকরি প্রদান এবং পুরস্কারের জন্য ৫০ কোটি টাকার একটি বিশাল তহবিলও ঘোষণা করা হয়েছে, যা বাংলার ক্রীড়ামহলে নতুন আশার সঞ্চার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *