শুভেন্দুর গড়ে ঐতিহাসিক জয়, প্রথমবার জেলা পরিষদ দখল বিজেপির!

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর এই প্রথম কোনো জেলা পরিষদের ক্ষমতা দখল করল ভারতীয় জনতা পার্টি। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরেই প্রথমবার বোর্ড গঠন করে গেরুয়া শিবির এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছে। সোমবার এই ঐতিহাসিক সাফল্যের পর সর্বসম্মতিক্রমে বামদেব গুছাইতকে সভাধিপতি এবং বাঁসুরি পণ্ডিতকে সহকারী সভাধিপতি হিসেবে নির্বাচন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পূর্ব মেদিনীপুরের এই ক্ষমতা বদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০০৮ সালে এই জেলা থেকেই তৎকালীন বাম সরকারের পতনের ইঙ্গিত দিয়ে তৃণমূল কংগ্রেস প্রথমবার জেলা পরিষদের ক্ষমতা দখল করেছিল, যা পরবর্তীতে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পথ প্রশস্ত করে। এবার একইভাবে বিজেপি এই জেলা পরিষদে নিজেদের খাতা খুলল। শুভেন্দু অধিকারীর নিজের জেলায় এই জয় গেরুয়া শিবিরের কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি রাজ্যের অন্যান্য প্রান্তে দলের সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে অনুঘটকের কাজ করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *