চাপের মুখে ইস্তফা, ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ার স্টারমার!

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন কিয়ার স্টারমার। সোমবার ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি লেবার পার্টির প্রধানের পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন। দলের অন্দরে তীব্র চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ও দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন স্টারমার।

গত সপ্তাহে একটি বিশেষ নির্বাচনে দলের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যামের জয় পাওয়ার পর থেকেই স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। সংসদীয় দলের বার্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রাজা তৃতীয় চার্লসকে নিজের ইস্তফার কথা জানিয়েছেন স্টারমার। এদিকে, লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিকে আগামী সেপ্টেম্বর মাসের আগে নতুন নেতা নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। ৯ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে নতুন নেতৃত্বের জন্য মনোনয়ন গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *