স্কুল-হাসপাতালের পাশে আর মদের দোকান নয়, বড় সিদ্ধান্ত রাজ্যের!
কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রথম বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ডিএ বৃদ্ধির পাশাপাশি মদের দোকান ও নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কঠোর নিয়মবিধি ঘোষণা করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা ধর্মীয় স্থানের এক কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না এবং কলকাতা পুরসভা এলাকার ক্ষেত্রে এই দূরত্ব রাখা হয়েছে ৫০০ মিটার। পুরনো দোকানগুলিকেও এই নিয়মের আওতায় আনার ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকার।
বাজেটের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণার মধ্যে রয়েছে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য ২০ শতাংশ ডিএ বৃদ্ধি। স্বাস্থ্যখাতে চার জেলায় নতুন মেডিক্যাল কলেজ স্থাপন ও হাসপাতালে রোগীদের খাবারের বরাদ্দ দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্যারাটিচারদের সাম্মানিক বৃদ্ধি এবং যুব সম্প্রদায়ের জন্য বিশেষ ভাতার ঘোষণা করেছে সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।