বাজেটে বড় চমক, শ্যামাপ্রসাদের স্মৃতি রক্ষায় বরাদ্দ ২০০ কোটি! সঙ্গে রাজ্যে ছুটি!

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মশতবার্ষিকী স্মরণে ২০০ কোটির বিশেষ প্রকল্প ঘোষণা রাজ্য সরকারের

কলকাতা: ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে রাজ্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যের অঙ্গ হিসেবে নেয়া এই বিশেষ উদ্যোগের অংশ হিসেবে ৬ জুলাই দিনটিকে রাজ্য সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে ড. মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে একাধিক পার্ক, গ্রন্থাগার ও স্মারক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার।

এই প্রকল্পের আওতায় হুগলির জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটেটি সরকার অধিগ্রহণ করবে। বাড়িটি সংস্কার করে সেখানে একটি রাষ্ট্রীয় স্মারক, সংগ্রহশালা ও গ্রন্থাগার গড়ে তোলা হবে। পাশাপাশি, জিরাটে তাঁর ১২৫তম জন্মশতবার্ষিকী উপলক্ষে ১২৫ ফুট উচ্চতার একটি বিশাল মূর্তি স্থাপন করা হবে। সরকার গঠনের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ও স্মৃতিবিজড়িত স্থানগুলিকে স্বীকৃতি দেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই বাজেট বরাদ্দ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *