সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর, আগামী বছরেই সপ্তম পে কমিশন!

রাজ্য বাজেট পেশের পর সরকারি কর্মচারীদের জন্য বড়সড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিপুল ঋণের বোঝা থাকা সত্ত্বেও কর্মীদের আর্থিক সুরাহা দিতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে এবার কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ ভাতার (DA) পার্থক্য মিটিয়ে তা সমান করা হবে। পাশাপাশি, আগামী অর্থবর্ষ থেকেই রাজ্যে সপ্তম পে কমিশন কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

উৎসবের মরশুম নিয়ে কর্মীদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের আর্থিক পরিস্থিতির সীমাবদ্ধতা থাকলেও পুজোর মাসেই কর্মীদের হাতে অ্যাডভান্সের টাকা তুলে দেওয়া হবে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পরবর্তী বাজেট পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি কর্মীরা তাদের ন্যায্য পাওনা অবশ্যই বুঝে পাবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *