জানুয়ারিতেই সপ্তম বেতন কমিশন, রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর!

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, নতুন বছরের শুরুতেই অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর হতে চলেছে। ইতিমধ্যেই এই বেতন কমিশন গঠন করা হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এর চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হবে।

সপ্তম বেতন কমিশনের পাশাপাশি অষ্টম বেতন কমিশন নিয়েও আশ্বাসের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন গঠনের দিকে অগ্রসর হওয়ায় রাজ্যও পিছিয়ে থাকবে না বলে তিনি মন্তব্য করেছেন। সব ঠিক থাকলে ২০২৮-২৯ অর্থবর্ষের মধ্যেই রাজ্যে অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই জোড়া ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *