এবার কলকাতার বাইরেও মেট্রো, জেলাজুড়ে উন্নয়নের নতুন জোয়ার!

রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও শক্তিশালী করতে নতুন রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার পেশ করা এই বাজেটে কলকাতার গণ্ডি ছাড়িয়ে জেলা স্তরে মেট্রো রেলের সম্প্রসারণ, নতুন বিমানবন্দর নির্মাণ এবং গভীর সমুদ্র বন্দর তৈরির একগুচ্ছ মেগা প্রকল্পের রূপরেখা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিকল্পনায় তৈরি এই বাজেটের মূল লক্ষ্য হলো রাজ্যের সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং প্রান্তিক জেলাগুলোতে সমান অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা।

বাজেটের ঘোষণা অনুযায়ী, বড় মাপের জেলা শহর হিসেবে শিলিগুড়ি, আসানসোল ও দুর্গাপুরে মেট্রো রেল পরিষেবা চালু করা হবে। আকাশপথের যোগাযোগ উন্নত করতে মালদহ ও পুরুলিয়ায় নতুন বিমানবন্দর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাশাপাশি কলকাতার দমদম বিমানবন্দরের চাপ কমাতে শহরের উপকণ্ঠে আরও একটি নতুন বিমানবন্দর নির্মিত হবে। এছাড়া শিল্প ও বাণিজ্যের প্রসারে পূর্ব মেদিনীপুরের তাজপুরের অদূরে দাদনপাত্রবাড়ে একটি গভীর সমুদ্র বন্দর গড়ার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের সুরক্ষাজনিত প্রয়োজনে কলাইকুণ্ডা ও হাসিমারা বায়ুসেনা ঘাঁটি সম্প্রসারণের জন্য জমি বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *