অবশেষে প্রকাশ্যে যশের ‘টক্সিক’ মুক্তির দিন!

দক্ষিণী সুপারস্টার যশের ভক্তদের জন্য ২০২৬ সাল হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বছরেই মুক্তি পেতে যাচ্ছে তাঁর দুটি বহুল প্রতীক্ষিত মেগা প্রজেক্ট। এর মধ্যে ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ সিনেমাটি আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। গীতু মোহনদাস পরিচালিত এই ক্রাইম-অ্যাকশন থ্রিলারটিতে যশের সাথে অভিনয় করছেন নয়নতারা, কিয়ারা আডবাণী, তারা সুতারা, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্তের মতো তারকারা। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে বেশ কয়েকবার মুক্তির তারিখ পরিবর্তনের পর অবশেষে ছবিটির মুক্তির চূড়ান্ত দিন ঘোষণা করা হলো।

২০২৬ সালেই যশের দ্বিতীয় বড় চমক হিসেবে মুক্তি পেতে যাচ্ছে নীতেশ তিওয়ারির মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’। দীপাবলিতে মুক্তি পেতে যাওয়া ছবিটির প্রথম পর্বে যশকে দেখা যাবে রাবণের শক্তিশালী ও ভিন্নধর্মী চরিত্রে। এই বড় বাজেটের সিনেমায় যশের পাশাপাশি রণবীর কাপুর, সাই পল্লবী ও সানি দেওলের মতো অভিনয়শিল্পীরা অভিনয় করছেন। আধুনিক অ্যাকশন-থ্রিলার এবং পৌরাণিক মহাকাব্যের এই দুই ভিন্ন অবতারে যশের পর্দায় ফেরা তাঁর ক্যারিয়ার ও বক্স অফিসের ব্যবসায় বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *